নীতি, যুক্তি ও ধর্ম

  1. home
  2. Books
  3. নীতি, যুক্তি ও ধর্ম

নীতি, যুক্তি ও ধর্ম

4.40 5 1
Share:

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক-অধ্যাপক বিমলকৃষ্ণ...

Also Available in:

  • Amazon
  • Audible
  • Barnes & Noble
  • AbeBooks
  • Kobo

More Details

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক-অধ্যাপক বিমলকৃষ্ণ মতিলাল-এর বাংলা ভাষায় রচিত এই অনন্য প্রবন্ধ-সংগ্রহে রয়েছে চোদ্দটি অসামান্য আলোচনা। এ-গ্রন্থের নাম-প্রবন্ধটি যখন ‘দেশ’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছিল, তখন থেকেই বাঙালী বিদ্বৎসমাজের সপ্রশংস দৃষ্টি বিমলকৃষ্ণের প্রতি, ন্যায় ও নীতিতত্ত্বের সার্থক সমাহারে ঋদ্ধ তাঁর গভীর দার্শনিক বিশ্লেষণের প্রতি আকৃষ্ট হচ্ছিল—এ-যুগে সাহিত্য-আলোচনায় যা প্রায় দুর্লভ। তাঁর এই সুদীর্ঘ প্রবন্ধে কৃষ্ণ ও রামকে দেবতা হিসেবে চিত্রিত না করে চরিত্র দুটির নৈতিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে রামায়ণ ও মহাভারত মহাকাব্যদ্বয়ের সাহিত্য-বিচারেই এক নতুন মাত্রা যোগ করেছেন বিমলকৃষ্ণ। ‘ইতিহাসের রাম’—এই রচনারই যোগ্য সঙ্গী, যেখানে রামায়ণ-চর্চার এক সংক্ষিপ্ত ইতিহাস বিবৃত। অন্যান্য প্রবন্ধে তাঁর আলোচনার বিষয় শ্রীচৈতন্যের ঐতিহাসিক গুরুত্ব, মহিলাসমাজে দর্শনচর্চা, জুয়া ভাগ্য ও দৈব, প্রিয়েরে দেবতা, মুষল-মুদগর প্রভৃতি। সরস, মনোজ্ঞ ও সারবান এই নিবন্ধগ্রন্থের পরিসরে বিমলকৃষ্ণ, বলা যেতে পারে যে, পাঠককে করিয়েছেন এক চমকপ্রদ ‘ভারতদর্শন’।

  • Format:
  • Pages:174 pages
  • Publication:
  • Publisher:
  • Edition:
  • Language:ben
  • ISBN10:8170661080
  • ISBN13:9788170661085
  • kindle Asin:8170661080

About Author

Bimal Krishna Matilal

Bimal Krishna Matilal

4.16 91 19
View All Books

Related BooksYou May Also Like

View All