বনবিবির বনে
আবার সেই ঋজুদা, আবার সেই রুদ্র। এবারের অভিযান যে-জঙ্গলে,...
Also Available in:
- Amazon
- Audible
- Barnes & Noble
- AbeBooks
- Kobo
More Details
আবার সেই ঋজুদা, আবার সেই রুদ্র। এবারের অভিযান যে-জঙ্গলে, সেই অরণ্যের অধিষ্ঠাত্রী দেবীর নাম বনবিবি। বনবিবির বনে পদে পদে মৃত্যুভয়, ক্ষণে ক্ষণে আতঙ্ক, মুহূর্তে মুহুর্তে রোমাঞ্চ। যাকে ঘিরে এত রোমাঞ্চ-আতঙ্ক আর মৃত্যুভয়, সেই সোঁদরবনের বাঘের জন্যই এবারের এই দুঃসাহসী অভিযান। শীতকাল, তবু অবিরাম বৃষ্টি। ঘোর দুর্যোগ। প্রথম রাত্রে মোটরবোট নোঙর করা হল, সেখানে কাদায় বাঘের পায়ের অসংখ্য চিহ্ন। যে-কোনও মুহূর্তে বাঘ উঠে আসতে পারত মোটরবোটে। যে-কোনও একজনকে পারত নিয়ে যেতে। পরদিন সত্যিই একজনকে ধরে নিয়ে গেল বাঘটা। রাইফেল হাতে ঋজুদা একলা ঢুকে পড়লেন গহন জঙ্গলে। বহু সময় কেটে গেল, ঋজুদা ফিরলেন না। উদ্বেগে-উৎকণ্ঠায় অস্থির হয়ে কিশোর রুদ্রও ঢুকে পড়ল সেই মৃত্যুর জাল-ছড়ানো জঙ্গলে। সঙ্গী হল জেলে-নৌকোর এক ছোট্ট ছেলে। তারপর? ঋজুদা কি ফিরে এলেন? ফিরতে পারল কি কিশোর রুদ্র এবং তার কিশোর সঙ্গীটি? এক দুর্ধর্ষ কৌতুহলকর কাহিনী শুনিয়েছেন বুদ্ধদেব গুহ তাঁর এই নতুন শিকারভিত্তিক উপন্যাসে।
- Format:Hardcover
- Pages:108 pages
- Publication:1979
- Publisher:আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
- Edition:
- Language:ben
- ISBN10:8170668026
- ISBN13:9788170668022
- kindle Asin:8170668026









